1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জনের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৯১ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:


সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন। বুধবার (২৯ জুন) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ‌

নির্মল রঞ্জন গুহের মৃত্যুর বিষয়টি পূর্বপশ্চিমকে নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ম আব্দুর রাজ্জাক এবং উপদেষ্টা কমিটির সদস্য আবু তাহের ।

তারা জানান, সিংঙ্গাপুরের দূতাবাস নির্মল রঞ্জন গুহের মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে। যতদ্রুত সম্ভব মরদেহ দেশে আনা হবে।

এর আগে গত ১২ জুন রোববার রাতে রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্মল রঞ্জন গুহ। পরে দ্রুত তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সে সময় তার পালস পাওয়া যাচ্ছিল না। পরে ইলেকট্রিক শক দেওয়া হলে পালস পাওয়া যায়।

তার হার্টে দু’টি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঠেকানো যায়নি। পরে ১৬ ‍জুন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গারপুর নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর