1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর

সুন্দরবনে অভিযান, ৪ শ’ কেজি চিংড়ি,হরিণ ধরার ফাঁদসহ ৩টি নৌকা জব্দ

  • প্রকাশিত : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২১৫ বার পঠিত

কয়রা প্রতিনিধি:


সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন ও এর আওতাধীন টহল ফাঁড়ির বিশেষ অভিযানে বিষ প্রয়োগে ধারণকৃত ৪০০ কেজি চিংড়ি মাছসহ ৩টি নৌকা,ফাঁদ,হরিণ ধরার বিভিন্ন সরঞ্জাম ও বরফ উদ্ধার করেছে।

শুক্রবার গভীর রাতে কাশিয়বাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কুলুখালীর ভারানী এলাকা থেকে ২’শ ৭০ কেজি বিষ প্রয়োগে ধারণকৃত চিংড়ি মাছসহ ১ টি নৌকা আটক করে।

এর পর খুলনাগামী যাত্রিবাহী লঞ্চে অভিযান পরিচালনা করে ৬০কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছ আটক করে।

অপরদিকে বজবজ বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানজিলুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একই রাতে ১২ টার দিকে খড়কুড়ি নদী থেকে হরিণ ধরার ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম, ৪ টি চাকু, বরফসহ ১ টি নৌকা আটক করে। এ সময় বন বিভাগের অভিযানের ব্যাপারে আঁচ করতে পেরে চোরা শিকারীরা পালিয়ে যায়।

অপরদিকে ২ জুন রাত ১ টার দিকে খাশিটানা বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ছেড়ারমুখে অভিযান পরিচালনা করে ১ টি নৌকাসহ ৮৫ কেজি চিংড়ি মাছ আটক করা হয়। আটককৃত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছ।

খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানান, এ সংক্রান্ত বন সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সুন্দরবনের জীববৈচিত্র ও সকল সম্পদ রক্ষায় নিয়মিত বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলেও দাবি করেন এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর