1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর

কালনা ফোরলেন ও বেকুটিয়া চীন-বাংলা মৈত্রী সেতু উদ্বোধন হবে সেপ্টেম্বরে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৬৪ বার পঠিত

চলতি বছরের সেপ্টেম্বর মাসেই বহুল প্রতীক্ষিত কালনা ফোরলেন সেতু ও বেকুটিয়ায় অষ্টম চীন-বাংলা মৈত্রী সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প দুটি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় এ কথা জানান মন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে। শিগগির সেই কাজ শুরু হবে। মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলনে।

এসময় সেতুমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে সড়কের জন্য দেশের কোথাও কোনো যানজট তৈরি হয়নি। শুধুমাত্র ব্যবস্থাপনা ত্রুটির কারণে কোথাও কোথাও যানজট হয়েছে।

তিনি বলেন, এই ব্যবস্থাপনার দায়িত্ব শুধু সড়ক পরিবহনের প্রকৌশল বিভাগেরই দায়িত্ব না, সামগ্রিকভাবে হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসনসহ দায়িত্বশীল সবার দায়িত্ব। তবে অস্বীকারের উপায় নেই, এই যানজটের পেছনে ব্যবস্থাপনা ত্রুটি ছিল।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ঈদের ছুটিতে উত্তরবঙ্গের যাতায়াতে শুধু যমুনা সেতুর ওপরেই ৪৩টি দুর্ঘটনা ঘটেছে। ব্যবস্থাপনা ত্রুটি না হলে এতগুলো দুর্ঘটনা কেন ঘটবে?

তিনি বলেন, একে তো ঈদের ছুটির পরিমাণ কম ছিল, মাত্র তিন দিন। অন্যদিকে সাভার-আশুলিয়া-চন্দ্রা এলাকার গার্মেন্টসগুলোর ছুটি পর্যায়ক্রমে দেওয়ার কথা বললেও গার্মেন্টস মালিকরা সেই ছুটি দিয়েছেন এক দিনেই। এতে করে একসঙ্গে সড়কের ওপর প্রচণ্ড রকম চাপ তৈরি হয়। এ ছাড়া পদ্মা সেতুর মতো যমুনা সেতুতে কোনো সার্ভিস লেন না থাকায় একটি দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্ত যানটি ক্রেনের সাহায্যে নিরাপদ স্থানে না নেওয়া পর্যন্ত সেতু ব্লক থাকে। সেখানে এতগুলো দুর্ঘটনা এই যানজটকে উসকে দিয়েছে।

কাদের বলেন, কিছু অব্যবস্থাপনা তো হয়েছেই, আমরা সামনের দিকে তাকাতে চাই। অতীতের ভুলগুলো থেকে আগামীর পথকে আরও মসৃণ করতে চাই।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর