1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর

ডুমুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-চাপাতি সহ আটক ২, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ 

  • প্রকাশিত : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১১২ বার পঠিত
খুলনা ব্যুরো:

খুলনার ডুমুরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় অস্ত্র (পিস্তল) একটি চাপাতি সহ আন্তজেলা ডাকাত দলের দু’সদস্যকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার গুটুদিয়ার পঞ্চু গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আটক ডাকাত দলের সদস্যরা হলো, উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের টোলনা গ্রামের আব্দুস ছাত্তার বিশ্বাসের পুত্র মোঃ শামীম বিশ্বাস (৩৪) ও একই গ্রামের মুজিবুর রহমান বিশ্বাসের পুত্র মোঃ জিহাদুল বিশ্বাস (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার গুটুদিয়ার পঞ্চু গ্রামে আন্তজেলা ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় গ্রামবাসীরা বিষয়টি বুঝতে পেরে সংঘবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া দিলে বাকিরা পালিয়ে গেলেও চক্রের দু’সদস্যকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (পিস্তল) ও একটি চাপাতি উদ্ধার করে তারা। এসময় বিক্ষুদ্ধ জনতা তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
 
এব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বপশ্চিমবিডি’কে জানান, ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার গুটুদিয়া এলাকা থেকে
একটি দেশীয় অস্ত্র ও একটি লোহার চাপাতি সহ স্থানীয়রা ডাকাত দলের দু’সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এর আগে বিক্ষুদ্ধ জনতা তাদেরকে গণধোলাই দিয়েছে। পুলিশ হেফাজতে নিয়েই তাদেরকে চিকিৎসার জন্য ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 
তিনি জানান, বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তাদের সাথে আর কারা বা কতজন জড়িত রয়েছে, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণাকরা হচ্ছে তারা উভয়ই আন্তজেলা ডাকাত দলের সক্রীয় সদস্য। সর্বশেষ এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর