1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর

দিঘলিয়ায় অস্ত্র ও ৫ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৮৭ বার পঠিত

দীপ্ত নিউজ:


খুলনার দিঘলিয়ায় একটি বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ রাজিব হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ জুলাই ) দুপুর দেড়টার দিকে তাকে দিঘলিয়া উপজেলার দেয়াড়া এলাকার কলোনী থেকে তাকে আটক করা হয়। সে নগরীর খানজাহান আলী থানার যোগীপোল এলাকার সুলতান সর্দারের ছেলে।

এব্যাপারে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ চৌধুরী জানান, রাজিব প্রায় চার মাস আগে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। সর্বশেষ সোর্স মারফত জানাযায়, সে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগও রয়েছে।

এরই সত্যতা যাচাইয়ে সোমবার দুপুর দেড়টার দিকে তার ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার শোবার খাটের পাশে রাখা ব্যাগের ভেতর থেকে একটি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

সর্বশেষ গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক আরও একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। এখবর প্রকাশের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর