1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

পাইকগাছায় ছাত্র-জনতার আন্দোলন দমনে হত্যাকান্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনালে অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত
tribunal-10256
  • নিজস্ব প্রতিবেদক ::

পাইকগাছায় ছাত্র-জনতার আন্দোলন দমনে হত্যাকান্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনালে অভিযোগ

খুলনার পাইকগাছায় ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের সন্ত্রাসীদের লেলিয়ে পরিকল্পিতভাবে বিদ্যুৎস্পৃষ্ট করে হত্যাকান্ডের অভিযোগে মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ কর্মকান্ডের অভিযোগে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ৩১৫ জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনালে অভিযোগ হয়েছে।

নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে জানানো হয়, জুলাই- আগষ্ট গণহত্যার ঘটনায় খুলনার পাইকগাছা উপজেলার চাদখালী ইউনিয়নের চাদখালী গ্রামে ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলন দমনে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্র লীগসহ তাদের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হয়।

সেখানে আওয়ামী সন্ত্রাসীদের প্রকাশ্যে, গোপনে হুকুমে হামলা করলে অনেকে আহত হয়। এক পর্যায়ে ৫ আগস্ট রফিকুল হাসান নামে একজন বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তরা হলেন, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, এস এম কামাল হোসেন, শেখ জুয়েল, সালাম মুর্শেদী, সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু, সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান খোকন, সাবেক মন্ত্রী মন্নুজান সুফিয়ান, মোস্তফা কামাল পাশা, মাখছুদ আলম খাজা, শফিকুর রহমান পলাশ, শেখ শাহজালাল সুজন, চৌধুরী রায়হান ফরিদ, মাহফুজুর রহমান মার্শাল, শেখ সোহেল, রাশেদ, হোয়াইট, দীপু, ফারুক, বেগ লিয়াকত আলী, হাফিজুর রহমান হাফিজ, সাগর, পরশ, ঐশ্বর্য, হাসিবুর রহমান, সাংবাদিক এস এম নজরুল ইসলাম, এস এম হাবিব, মুন্সি মাহবুব আলম সোহাগ, শাহ আলম, সুনিল দাশ, রকিব উদ্দিন পান্নু, মকবুল হোসেন মিন্টু, নেয়ামুল হোসেন কচি, আসাদুজ্জামান খান রিয়াজ, জাহিদুল ইসলাম, ছাত্র নেতা সালাউদ্দিন সবুজ, আসাদ শেখ, তুহিন হোসেন, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন, আঃ সালাম, মোহাম্মদ আলী, সামসুউদ্দিন প্রিন্স, নাইমুল ইসলাম খালেদ, খুরশিদ আলম টোনা, শেখ মফিজুল ইসলাম, আমিনুল ইসলাম মুন্না, হাসান ইফতেখার, রাজু হাসান, জাকির হোসেন বিপ্লব, গাউসুল আজম, ইমরুল হাসান, আবুল কালাম, ইমাম হাসান, মাহমুদ ডন, আলী আকবর টিপু, রফিউদ্দিন, জিয়াউল আহসান, সাইফুল ইসলাম ফকির, মোস্তফা রশিদী, আরিফ হোসেন, এড সাইফুল ইসলাম, এড আনিছুর রহমান পপলু, এড এস এম মজিবুর রহমান, এড আয়ুব আলী, শেখ জালাল, হালিমা রহমান, শেখ জাকির হোসেন, তসলিম হাসান আশাসহ ৩ শত নামধারী ও ১৫ শতাধিক অজ্ঞাত আসামি করা হয়েছে।

অভিযোগটির ধারা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩এর ৩(২)ও৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর