1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান

মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ টাকায় ইফতার সামগ্রী পেলো ৫শ’ পরিবার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭২ বার পঠিত
munsigang-15814
  • লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় মাত্র ১০ টাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে, যেখানে ৫০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবার ইফতার সামগ্রী গ্রহণ করেন। মঙ্গলবার সকাল ৭ টা ৩০ মিনিটে কামারখাড়া মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে এই স্বল্পমূল্যের ইফতার বাজারের খাদ্য পণ্যের তালিকায় ছিল খেজুর ৫০০ গ্রাম, ছোলা ১কেজি,বুট ১ কেজি, তৈল ১ লিটার, মুড়ি ১ কেজি, চিরা ১ কেজি,চিনি ১ কেজি ও পিয়াজ ১ কেজি। যা রমজান মাসে সাধারণ মানুষের ইফতারের চাহিদা পূরণে সহায়ক হবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন উদ্যোগ দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য বাড়তি স্বস্তি নিয়ে আসে।
অনুষ্ঠান চলাকালে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের দায়িত্বশীলরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য।

তারা বলেন, রমজান মাসে যেন কোনো পরিবার ইফতার থেকে বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইফতার সামগ্রী নিতে আসা উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

munsigang-15815

স্থানীয় সচেতন মহল মনে করেন, বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সহযোগিতার মনোভাবকে আরও জোরদার করবে।

সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিক হিরা,সাধারণ সম্পাদক মো. বিপ্লব হালদার, প্রতিষ্ঠাতা সদস্য মো. রবিন হাওলাদার,কার্যনির্বাহী সদস্য জসীম মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক রিয়া মনি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর