1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার দেলুটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এমপি’র খুলনা জেলা ছাত্রদলের আহবায়ক ফিরোজকে অব্যাহতি, দায়িত্বে জাফর পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীর হত্যা মামলায় সৈয়দপুরে আ’লীগ নেত্রী গ্রেফতার সাতক্ষীরার কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শ্যামলী সিটি গ্রুপে ২৫ টি দেশে রপ্তানি হচ্ছে রানু এগ্রো ইন্ডাস্ট্রিজের পাটজাত পণ্য কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা এলপিজি গ্যাসের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন শেষ হলো সৈয়দপুরে আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা

নীলফামারীর হত্যা মামলায় সৈয়দপুরে আ’লীগ নেত্রী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৮ বার পঠিত
saedpur-arest-16538

থানার ভেতর ‘জয় বাংলা’ স্লোগান

  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জাহানারা বেগমকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টায় তাকে সৈয়দপুর থানার গোল ঘরে একটি সালিসি বৈঠক থেকে নীলফামারী সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। রাতেই নীলফামারী সদর থানায় প্রেরণ করার সময় সৈয়দপুর থানা চত্বরে ‘জয় বাংলা‘ স্লোগান দেন তিনি।

এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, একটি সালিশ বৈঠকে অংশ নিতে মহিলা আওয়ামীলীগ নেত্রী ও সৈয়দপুর পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী জাহানারা বেগম সৈয়দপুর থানায় আসেন। এসময় সেখানে কয়েকজনের সাথে তার বাকবিতন্ডা হয়। পরে তিনি থানা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে কিছুক্ষণ পর তাঁকে থানার ভেতরে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতন্ডার একপর্যায়ে পুলিশ গাড়িতে তোলার সময় কাজী জাহানারা ‘জয় বাংলা’ স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পরেই কাজী জাহানারা বেগমের সমর্থকদের ভিড় জমতে শুরু করে সৈয়দপুর থানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেয়। পরে তাকে ২০২৪ সালের ২২ অক্টোবর নীলফামারী সদর থানায় কৃষক সিদ্দিক হত্যা মামলায় আটক দেখিয়ে সদর থানায় পাঠানো হয়।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম রেজা জানান, নীলফামারীর একটি মামলায় কাজী জাহানারা বেগমকে আটক করা হয়েছে। রাতেই তাকে নীলফামারী সদর থানায় প্রেরণ করা হয়। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

নীলফামারী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে করে বলেন,নীলফামারী সদরের রামগঞ্জে গাড়ি চাপা দিয়ে কৃষক সিদ্দিক আলী নামে একজনকে হত্যা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৩ মে) তাঁকে নীলফামারী আদালতে পাঠানো হয়। আদালত তাঁর জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর