1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে দুস্থ পরিবারের মাঝে ঈদের উপহার দিল ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশন ঈদে পর্যটকদের বরণ করতে প্রস্তুুত সুন্দরবনের কালাবগী ইকো-ট্যুরিজম কেন্দ্র কপিলমুনিতে জমি দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে বাপ্পা দে’র প্রতারণা! ঈদে বাড়তি সর্তকতা, সুন্দরবনের সম্পদ রক্ষায় কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল কয়রায় নছিমন উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত চালুয়াহাটি ইউপিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২১৫০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ডুমুরিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট, দেশি গরুর চাহিদা বেশি সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্থ ২০ পরিবার ও ৪ টি প্রতিষ্ঠানে ঢেউটিন, অর্থ ও খাদ্য বিতরণ আইলার ১৭ বছর পুর্তি আজ দেড় যুগেও ক্ষত কাটিয়ে উঠতে পারেনি কয়রাবাসি এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, পৃথক দুর্ঘটনায় আহত ৩

সৈয়দপুরে দুস্থ পরিবারের মাঝে ঈদের উপহার দিল ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশন

  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩৮ বার পঠিত
saedpur-16631
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

মানবসেবায় কাজ করা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইচএফ) এর পক্ষ থেকে নীলফামারীর সৈয়দপুরে অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার বিকেল সাড়ে ৪ টায় শহরের আদর্শ বালিকা বিদ্যালয় চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা শেষে পরিবারগুলোর মাঝে ওইসব উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি নীলফামারী – ৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন। অনুষ্ঠানের সভাপতি আইএইচএফ’র চেয়ারম্যান আদনান আকতার এতে স্বাগত বক্তব্য রাখেন। সংগঠনের অন্যতম সদস্য খালিদ আজমের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইএইচএফ’র ভাইস চেয়ারম্যান শাহিদ আকতার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর শফিকুল ইসলাম, পৌর আমীর আলহাজ্ব শরফুদ্দিন খান ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান।

শেষে সেখানে উপস্থিত দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। বিতরণ করা এসবের মধ্যে ছিল চাল, ডাল, আলু,পেঁয়াজ,লবন, সাবান,ওয়াশিং পাউডার ও ডিম। এছাড়া বেশকিছু পরিবারের সদস্যদের মাঝে শাড়ি ও পাঞ্জাবি দেওয়া হয় ওই অনুষ্ঠানে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমপির ব্যক্তিগত সহকারী মোস্তাফিজুর রহমান, ইসলামি ব্যাংক সৈয়দপুর শাখার সিনিয়র অফিসার ফারুক আজমসহ সংবাদকর্মী ও সূধীজন।

উল্লেখ্য, সৈয়দপুর শহরের সুনামধন্য ব্যবসায়ী মরহুম আলহাজ্ব আকতার হোসেনের দুই পুত্র মানবসেবায় ওই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এর মাধ্যমে সৈয়দপুরসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে নানামুখী সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছেন তারা। এছাড়া শিক্ষা বিস্তারে কয়েকটি স্কুল ও কারিগরি ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে ইটস্ হিউম্যানিটি ফাউন্ডেশনের মাধ্যমে। তাদের এই মানবিক পদক্ষেপের কারনে অনেক অসহায় দুস্থ সহায়তা পেয়ে উপকৃত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর