- নিজস্ব প্রতিনিধি ::
সাতক্ষীরা তালায় উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
ঘটনাটি রোববার (১২ জুলাই) দুপুরে মহন্দী পূর্বপাড়া নব মুসলিম আব্দুর রহমানের বাড়ীর পাশে ঘটে।
অভিযুক্ত ব্যক্তি হলো জাকির মোল্লা বাবু (৩৬)। সে মহান্দী গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, শিশু কন্যাটি দুপুরের দিকে ইদ্রীসের দোকান থেকে খাবার কিনে বাড়ী ফিরছিলো। পথিমধ্যে রাস্তা থেকে জাকির মোল্লা শিশু কন্যার হাত ধরে টেনে নব মুসলিম আব্দুর রহমান ফাঁকা বাড়ীর পাশে পরিত্যাক্ত ঘরে নিয়ে তাকে ধর্ষন চেষ্টা করে। এসময় শিশু কন্যাটি চিৎকার করলে স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে গেলে শিশু কন্যাকে ফেলে জাকির মোল্লা পালিয়ে যায়। এসময় এলাকাবাসী ভীতসন্ত্রস্ত শিশু কন্যাটিকে উদ্ধার করে বাড়ীতে পৌছে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে।
এঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জাকির মোল্লাকে ধরার জন্য তার বাড়ীসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছে। তবে তাকে ধরতে পারেনি।
এদিকে ঘটনার পর থেকে শিশুটি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এব্যপারের শিশুটির পরিবার কোন কথা বলতে রাজি হয়নি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।