1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্বকাপে এখনও মাঠে নামা হয়নি যে তিন আর্জেন্টাইন ফুটবলারের কপিলমুনিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই ইতিহাস গড়বেন মার্তিনেজ ডুমুরিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা সভা বন্যা পরিস্থিতি বিষয়ে বিভাগীয় কমিশনারগণের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স তালায় শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অভিযুক্ত জাকির পালাতক! ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তালার সাংবাদিক টিপুর কন্যা ফারহানা সুলতানা চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতনের অভিযোগে সৈয়দপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি, পালাল দুই ভারতীয় চোরাকারবারি কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি মাছ সহ নৌকা জব্দ

ডুমুরিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা সভা

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পঠিত
dumuriya-17010
  • শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়ায় সম্প্রতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট তীব্র জলাবদ্ধতা নিরসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় উপজেলার সার্বিক বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“ভারী বর্ষণের কারণে ডুমুরিয়ার অনেক এলাকা প্লাবিত হয়েছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই জলাবদ্ধতা নিরসনে আমাদের দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথগুলো সচল করা এবং যেকোনো ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের প্রধান অগ্রাধিকার। সরকারি সকল দপ্তরকে সজাগ থেকে সাধারণ মানুষের দুর্ভোগ
লাঘবে একযোগে কাজ করতে হবে।“

সভায় জলাবদ্ধতা নিরসনের উপায় এবং চলমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বক্তব্য প্রদান করেন: অমিত কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি), ডুমুরিয়া। মোঃ খন্দকার হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি), ডুমুরিয়া থানা। ড. মোঃ আশরাফুল কবির, ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, উপজেলা কৃষি অফিসার। সোহেল মোঃ জিল্লুর রিগান, সিনিয়র মৎস্য কর্মকর্তা। মোঃ দারুল হুদা, উপজেলা প্রকৌশলী।
মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। কৃষ্ণ এস ডি পানি উন্নয়ন বোর্ডের । সাইফুল ইসলাম প্রাথমিক শিক্ষা অফিসার ডুমুরিয়া। সুলতানা খানম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। এস্ এম কামরুজ্জামান যুব উন্নয়ন কর্মকর্তা ডুমুরিয়া। হাঁসি রাণী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা । মোঃ আব্দুস সাত্তার, ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা।
শেখ মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক, ডুমুরিয়া প্রেসক্লাব। সমাবেশ মন্ডল, ইউপি চেয়ারম্যান। মোঃ শফিকুল ইসলাম, ইউপি সদস্য। এ্যাডভোকেট আলমগীর কবির জামায়েত নেতা,প্রমুখ।

সভায় বক্তারা ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং কৃষি ও মৎস্য খাতের ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। দুর্যোগের এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো জরুরি উদ্ধারকাজে ফায়ার সার্ভিসসহ অন্যান্য বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দ্রুততম সময়ে ডুমুরিয়ার জলাবদ্ধতা সংকট দূর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর