1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় চিংড়ীতে পুশবিরোধী অভিযানে দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা ট্রাম্প ক্ষমতা থেকে যাওয়ার আগ পর্যন্ত ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে পারে:বিপ্লবী গার্ড উপদেষ্টার সতর্কতা ‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’- ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল ডুমুরিয়ায় কেডিএ’র সেবা ও মাস্টারপ্ল্যান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয়ে নতুন করে সরকারের যে সকল নির্দেশনা, আজ থেকেই কার্যকর! আজ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন কয়রায় পানির ট্যাংকি বিতরণে জেলা পরিষদের প্রশাসক তালায় জমির বিরোধে বসতঘর ভাংচুর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ!  শার্শায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রমরমা মাদক বাণিজ্য, ধ্বংশপ্রায় যুবসমাজকে ঘিরে চিন্তিত সচেতন অভিভাবকরা!

ডুমুরিয়ায় কেডিএ’র সেবা ও মাস্টারপ্ল্যান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত
dumuriya-17269

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া (খুলনা):

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) সেবা এবং ভবিষ্যৎ মাস্টার প্ল্যান সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার লক্ষ্যে ডুমুরিয়া উপজেলায় একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১২ আগস্ট ২০২৬ সকাল সা ১০ টায় ডুমুরিয়ার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট এস এম শফিকুল আলম (মনা)।

​বিশেষ অতিথি: মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সাবেক চেয়ারম্যান, ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ।

​সভাপতিত্ব করেন: জনাব সবিতা সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডুমুরিয়া, খুলনা।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেডিএ চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম শফিকুল আলম (মনা) বলেন, খুলনা অঞ্চলের সুষম উন্নয়ন ও আধুনিক নগরায়ন নিশ্চিত করতে কেডিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডুমুরিয়া উপজেলার জনসচেতনতা বৃদ্ধি এবং মাস্টার প্ল্যানের সঠিক বাস্তবায়নে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি কেডিএ’র বিভিন্ন নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিস সবিতা সরকার বলেন, পরিকল্পিত উন্নয়ন ছাড়া দীর্ঘমেয়াদী সুফল পাওয়া সম্ভব নয়। কেডিএ’র মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে ডুমুরিয়ার অবকাঠামোগত উন্নয়ন বহুগুণ বেড়ে যাবে এবং সাধারণ মানুষ আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করবে।

বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, আব্দুল মালেক, মশিউর রহমান লিটন প্রমুখ।

​সভায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর