1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তালায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কপিলমুনির নারীসহ গ্রেপ্তার ২ কয়রায় নদীতে পড়ে যাওয়া বাণিজ্যিক জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার সৈয়দপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল  কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ডুমুরিয়ার টিপনা আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের পরিদর্শন কয়রার মঠবাড়ী সেরাজিয়া বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিখেলেশ্বর রায়ের মৃত্যু দৃশ্যমান দুর্যোগের বাইরে জলবায়ু পরিবর্তনের গভীর সংকট সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২ কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল

তালায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে কপিলমুনির নারীসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৩০ বার পঠিত
anup-biswas-17304
  • নিজস্ব প্রতিনিধি ::

সাতক্ষীরার তালায় উন্নত চিকিৎসার কথা বলে অসুস্থ্য গৃহবধূকে ডেকে এনে খাদ্যে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে গ্যাংরেপ ও তা ভিডিও ধারনের ঘটনায় দায়ের করা মামলায় খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকা থেকে রবিবার (১৬ আগস্ট) সকালে এক নারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নারী শিপ্রা বিশ্বাস (৩৫) বিশ্বাস কাশিমনগর এলাকার সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী ও অপর জন অনুপ বিশ্বাস (৩৮) একই এলাকার দেবব্রত বিশ্বাসের ছেলে ও স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কর্মচারী।

এর আগে কয়রার জনৈকা গৃহবধূ গত ১৪ আগস্ট তালা থানায় তাকে প্রথমে অচেতন ও পরে জোরপূর্বক গণধর্ষণ করা হয়েছে মর্মে একটি মামলা করেন। যার নং-১০।

মামলার বিবরণ, ঘটনার শিকার নারীর পারিবারিক সূত্র ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের অসুস্থ্য ঐ গৃহবধূকে সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালে উন্নত চিকিৎসা করানোর কথা বলে তালায় নিয়ে আসা হয়। এরপর তাকে বলা হয় এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এবং রাতে সেখানে ডাক্তার পাওয়া যাবেনা এমন কথা বলে তাকে কৌশলে তালা ব্রীজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যায় রাজু নামের ঐ যুবক। এসময় রাজু নিজেকে সাতক্ষীরার একটি ক্লিনিকে চাকুরী করেন বলে পরিচয় দেন।


shipra-17305


রাতে ওই বাড়িতে বসবাসকারী এক নারীর সহযোগীতায় প্রথমে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে অসুস্থ গৃহবধুকে ধর্ষন করে রাজু। জ্ঞান ফেরার পরে গৃহবধু তাকে ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে বাড়ির ওই নারীকে জানায়। এসময় ওই নারী ধর্ষণের শিকার গৃহবধুকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মোবাইলে ধারন করা নগ্ন ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার ভয় দেখায়। এর পর রাতে ফের জোরপূর্বক ঐ গৃহবধূকে ধর্ষণ করে রাজুসহ অপর এক যুবক। পরের দিন শুক্রবার সকালে অসুস্থ গৃহবধূ ওই বাড়ি থেকে কৌশলে বেরিয়ে থানায় গিয়ে ঘটনার বিবরন দিয়ে একটি অভিযোগ দাখিল করেন।

থানা পুলিশ প্রথমত অধিক তদন্তের স্বার্থে আসামীদের নাম পরিচয় গোপন রেখে অভিযুক্তদের পরিচয় নিশ্চিত হয়ে রবিবার সকালে কাশিমনগরে অভিযান চালিয়ে অনুপ ও শিপ্রাকে আটক করে।

এবিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দীক মামলায় আসামী শিপ্রা ও অনুপকে আটকের বিষয়টি স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর