1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে ৬ষ্ঠ তলা ভবন থেকে আহত ভাড়াটিয়াকে উদ্ধারের পর হাসপাতালে পাঠাল ফায়ার সার্ভিস,স্থানীয়দের ধারণা পারিবারিক কলহে আত্মহননের চেষ্টা!

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত
17538

মুন্সিগঞ্জ প্রতিনিধি:


মুন্সিগঞ্জ শহরে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার কক্ষ থেকে বুদ্ধু কুমার সাহা (৬১) নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে মুন্সিগঞ্জ সদর থানার পাশে এ ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ১২টা ৫ মিনিটের দিকে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে, সদর থানার পাশে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে একজন ব্যক্তি আহত অবস্থায় আটকা পড়ে আছেন। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে পুলিশের উপস্থিতিতে কক্ষটির দরজা খুলে আহত ব্যক্তিকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে ফায়ার সার্ভিসের গাড়িতে করে দ্রুত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তিনি আহত হন। তবে কীভাবে এবং ঠিক কী কারণে তিনি আহত হয়েছেন, তা বিস্তারিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উদ্ধার হওয়া বুদ্ধু কুমার সাহা মুন্সিগঞ্জ শহরের জমিদার পাড়ার বাসিন্দা। তার বাবার নাম মৃত সেন্টু চন্দ্র সাহা। তিনি প্রভীর গাঙ্গুলীর বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন এবং কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত।

ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনার কারণে আহত ব্যক্তিকে অল্প সময়ের মধ্যে উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর