1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ১ জন আটক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত
paikgacha-pic-১৭৫৬৪
  • শেখ নাদীর শাহ্॥

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীর উত্তর গড়ের আবাদ ও পূর্ব গজালিয় এলাকার মধ্যবর্তী নদীর ওপর নির্মিত একমাত্র কাঠের সাঁকোটি ভেঙ্গে সেখানকার দু’টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় কাঠের তক্তা ও খুঁটিগুলো দূর্বল হয়ে সাঁকোর বিভিন্ন অংশ ধসে ইতোমধ্যে নদীতে পতিত হয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছে দু’গ্রামের হাজারো মানুষ। বিশেষ করে স্কুল-কলেজ পড়–য়া ছাত্র-ছাত্রীদের সাঁকো পারাপারে চরম দূর্ভোগের মুকে পড়তে হচ্ছে।

স্থানীয়রা জানান, সাঁকোটি ভেঙে পড়ায় উত্তর গড়ের আবাদ ও পূর্ব গজালিয়া গ্রামের শত শত শিক্ষার্থীসহ পথচারী এবং বয়স্ক মানুষের যাতায়াত ব্যাপকভাবে বাঁধাগ্রস্থ হচ্ছে।
জনপদের জবিন-জীবিকার অন্যতম প্রাণখ্যাত উৎপাদিত কৃষিজাত পণ্য ও মৎস্য পরিবহনে দূর্বিসহ দূর্ভোগে পড়তে হচ্ছে। ঝুকিপূর্ণ সাঁকোয় প্রতিদিন ছোট-বড় দূর্ঘটনার ঘটনা ঘটছে। এতে শারীরীক ও অর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছেন কেউ কেউ।

স্থানীয়দের আশঙ্কা, ঝুঁকিপূর্ণ সাকোঁয় চলাচলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। যেকোন সময় সেখানে ঘটে যেতে পারে কোন বড় ধরনের পাণঘাতি দূর্ঘটনা।
দূর্গম পল্লীর সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জীর্ণ কাঠের সাঁকোর দ্রুত সংষ্কার কিংবা পূণ:নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। এব্যাপারে ইতোমধ্যে তারা জেলা প্রশাসক বরাবর একটি আবেদনও করেছেন।

এব্যাপারে স্থানীয় বাসিন্দা মো: হুরায়রা বাদশা জানান, সেতুটি মেরামতের জন্য স্থানীয়দের সম্মিলিত স্বাক্ষরিত একটি আবেদন জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে প্রেরন করা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর