1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত
paikgacha-lobonpani-17562
  • নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা) ::

খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ ও তার টেকসই সমাধান নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় পৌর সদরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে এ সংক্রান্ত এক প্রকল্পের আওতায় এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কয়রা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম মনিরুল ইসলাম , সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ,এম,এ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, পানি কমিটির এসএম শাহাবুদ্দীন, নাগরিক সমাজের প্রতিনিধি মনজুয়ারা বেগম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ সহ এনজিও প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস ও প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ আহমেদ

বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধির প্রভাব, বসতি ও কৃষিজমি সুরক্ষা, লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে কার্যকর উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি টেকসই সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় নাগরিক সমাজের অংশগ্রহণ জোরদার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর