1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

প্রথম আলোর ঘটনার সঙ্গে সাংবাদিকদের হয়রানি মেলানো যাবে না: তথ্যমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৯৩ বার পঠিত

প্রথম আলোর ঘটনার সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য ঘটনা মেলানো যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রথম আলো স্বাধীনতা দিবসে যা করেছে তা দেশবিরোধী, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র।

শনিবার (১ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতা দিবসে প্রথম আলো যে নিউজ ছাপিয়েছে তা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে‌ ষড়যন্ত্র। সরাসরি অপরাধ। এজন্য তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর সঙ্গে সাংবাদিকদের হয়রানির অন্য কোনো ঘটনা মেলানোর সুযোগ নেই।

আইনের অপপ্রয়োগ হয়েছে নওগাঁয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার করে অনেক সাংবাদিক হয়রানি হচ্ছে। এ ব্যাপারে আমরা খুব সচেতন। এ হয়রানি বন্ধে ‌যেখানে যা করতে হচ্ছে তা করা হচ্ছে। কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের নজর আছে।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নাগরিকদের নিরাপত্তার জন্য করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটির আদলে আইন রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের এ আইনের বিধান আপডেট করেছে। তাই যারা (বিদেশি) এ আইন‌ নিয়ে সমালোচনা করছে, তাদের উচিত নিজের দেশের দিকে তাকিয়ে সমালোচনা করা।

সংবাদমাধ্যমের প্রতি সরকার সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের প্রতি অনুরোধ, প্রথম আলোর সঙ্গে অন্য ঘটনা মেলানো যাবে না।

ডিআরইউর সভাপতি মোরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর