1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান

কয়রায় দিলেন ছাত্রলীগ নেতা-কর্মীদের কৃষকের ধান কর্তন

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

চলতি বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জননেত্রী দেশরতœ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগ।

তারই ধারাবাহিকতায় কয়রায় অসহায় এক কৃষকের ধান কেটে বাড়ীতে পৌঁছে দিলেন বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখা।

গতকাল সোমবার বেলা ১১ টায় কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৫নং কয়রায় এ ধানকাটা কার্যক্রমে নেতৃত্বে দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু।

এ সময় কৃষক শেখ রজব আলী জানান, কয়রা উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা তীব্র রোদে পুড়ে ধান কেটে ঘরে তুলে দেন। এতেই আমি মহা খুশি।

ধান কাটার বিষয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু বলেন, বৈশাখের প্রচন্ড তাপদাহে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর নির্দেশনায় অসহায় কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দেওয়া হচ্ছে।

যতদিন পযন্ত কৃষকের শ্রমিক সংকট থাকবে ততদিন ছাত্রলীগ এই ধান কাটা কার্যক্রম চলমান রাখবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফেরদাউস আহমেদ, শেখ জুবায়ের, মোঃ মিজানুর রহমান, মেহেদী হাসান শুভ, আরাফাত হোসেন, আশরাফ, ইমরান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর