1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক! কয়রায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় ডেঙ্গুর ভয়াবহতা, নিত্য হাসপাতালে ভর্তি হচ্ছে রেকর্ড সংখ্যক রোগী মিরকাদিমে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে ১ ব্যক্তি আটক ৪ ইউনিয়নবাসীর স্বেচ্ছাশ্রমে সচল ডুমুরিয়ার কেওড়া স্লুইস গেট কপিলমুনিতে কবরস্থান,ডাঙ্গা ও দোকান শ্রেণির সম্পত্তির সীমাণা নিয়ে বিভ্রান্তি: ডাঙ্গায় জমি কিনে কবরস্থানের অভিযোগে নির্মাণকাজ বন্ধ! মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে কপিলমুনিতে ৩ সহোদরসহ উভয়পক্ষের আহত ৪ টংগিবাড়ীতে ২৪ পিস গোলাপি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সৈয়দপুরের আর্মি ইউনিভার্সিটিতে সেমিনার ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে নবীনবরণ

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১০৬ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বঙ্গভবনের প্রেস উইং জানান, রোববার (৭ মে) দুপুরে সাক্ষাৎকালে সেনাবাহিনীর সার্বিক কর্মকাণ্ড, বাহিনীর উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপ ও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান।

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে সেনাবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে।

দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তার সাম্প্রতিক ভারত সফরের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এরপর রাষ্ট্রপতির কাছে বার্ষিক অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রপতির কাছে ৪৭টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন।

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম। জনগণের অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে। অডিট আপত্তি নিষ্পত্তিতে আরও তৎপর হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর