1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি মুন্সীগঞ্জের শিলই মাদক নির্মুল কমিটিতে সভাপতি জাকির, ওসমান সম্পাদক জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন পাইকগাছার সুখেন হত্যা: প্রধান আসামী প্রকাশের যাবজ্জীবন কারদন্ড, স্ত্রী রুপা খালাস কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীতে বেড়িবাঁধ দিয়ে প্রভাবশালীদের দখলে মাছ চাষ কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ

আজ বসছে সংসদ অধিবেশন, বাজেট পেশ কাল

  • প্রকাশিত : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১২৩ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

জাতীয় সংসদের বাজেট (২৩তম) অধিবেশন বসছে আজ বুধবার। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় শুরু হবে এই অধিবেশন। এর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট। এ সময় উপস্থিত থাকবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতির সংসদে প্রথম আগমনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ১৪ মে সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন আহ্বান করেন। আজ বিকেল ৫টায় অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওই বৈঠকে অধিবেশনের কার্যদিবস ছাড়াও বাজেট পেশের সময়, সম্পূরক ও মূল বাজেটের ওপর আলোচনার সময় নির্ধারণ এবং বাজেট পাসের দিনক্ষণ নির্ধারণ করা হবে। প্রতিবছর ৩০ জুন বাজেট পাস হলেও এবার ঈদের ছুটির কারণে ২৫ জুন বাজেট পাসের প্রস্তাব নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।

অধিবেশনের প্রথম দিন শোক প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে আলোচনার পর অধিবেশন মুলতবি করা হবে।

অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুত্ বিভাগের প্রশ্নোত্তর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর