1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন

টঙ্গীবাড়ী‌তে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৬৩ বার পঠিত

‌মোঃ‌ লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ ::

টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নে নয়াকান্দী দরজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৪ই জুলাই ) বিকেল ৪ টায় হা‌বিব জুবা‌য়ের সরকারী প্রাঃ বিদ‌্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় নাইম কিং রাইডার্স টাইব্রেকারে সজিব কিংষ্টারকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বি‌শিষ্ট সমাজ সেবক দাদন বকাইল ও যশলং ইউ‌পি সদস‌্য ইব্রা‌হিম মেম্বার । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হ‌িত ছি‌লেন, মোঃ আশা সরদার, মাসুদ সরদার, সোবান খাঁন, শ‌হিদুল সরদার, সিরাজ বকাউল, রিপন সরদার, সেকান্দর সরদার, রেজ‌াউল মৃধা, মোতা‌লেব মৃধা, শিপন হালদার, না‌হিদ সরদার, ওয়া‌হিদ সরদার, প‌নির মোল্লা, আয়ুবআলী হালদার সহ স্থানীয় বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ আমিনুল ইসলাম জানান, তিনি তার ৭৫ বছরের জীবনে এত সুন্দর খেলা উপভোগ করেননি।

এ বিষয়ে যশলং ইউনিয়নের (ইউপি) সদস‌্য মোঃ ইব্রাহিম হোসেন জানান, খেলায় এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারেননি। তারা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবেন।

উল্লেখ্য টুর্ণামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পরায় খেলা‌ গড়ায় ট্রাই‌বেকারে। এতে নাইম কিং রাইডার্স স‌জিব কিং রাইডার্সকে ৪-২ গোলে পরা‌জিত ক‌রে চ‌্যাম্পিয়ন হয় ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর