1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর

দুই-একদিনের মধ্যে ভোজ্যতেলের দাম কমবে : বাণিজ্যসচিব

  • প্রকাশিত : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৪৮ বার পঠিত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম কমতে শুরু করেছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, ‘দেশেও সয়াবিন তেলের দাম কমবে বলে আশা করছি। শিগগিরই ভোজ্যতেল পরিশোধনকারী মিল মালিকদের ডেকে তাদের সঙ্গে দাম সমন্বয় করা হবে।’

রবিবার (২৬ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘মিনিস্ট্রিয়াল মিটিং’ শেষে ডাকা সংবাদ সম্মেলন তিনি এ কথা জানান।

এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে একটি দল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রীর ব্রিফ করার কথা থাকলেও শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় তিনি ব্রিফিংয়ে আসেননি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, ‘সয়াবিন তেলের দাম কী পরিমাণ কমবে, তা এখন বলা যাচ্ছে না। কারণ সম্প্রতি ডলারের দাম বেড়েছে। তারপরও অবশ্যই দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমবে।’

তেলের দাম সমন্বয় করা হলে তা জানিয়ে দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তপন কান্তি ঘোষ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর