1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

গাজীপুরে ট্রাকচাপায় সাংবাদিকের মৃত্যু, চালক আটক

  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

গাজীপুরের কাপাসিয়ায় বহুল আলোচিত বেপরোয়া গতিতে চলমান ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সাংবাদিক মিলনের নির্মম মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভার আহাদ মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জে লৌহজং থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের যৌথ দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, সোমবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত শুক্রবার (০৪ আগস্ট) সকাল ১০টার দিকে একটি বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় নিহত হন মিলন। তিনি গাজীপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গাজীপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ছিলেন। এছাড়া দৈনিক ভোরের দর্পণ ও দৈনিক করতোয়ার গাজীপুর প্রতিনিধি ছিলেন। একইসঙ্গে তিনি গাজীপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর