1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক

শ্রীনগরে সাংবাদিককে ছবি উঠাতে বাঁধা ও হুমকী, থানায় অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১২৯ বার পঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি::

মুন্সিগঞ্জের শ্রীনগরে সাংবাদিককে ছবি তুলতে বাঁধা দিয়ে হুমকী প্রদানের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ২৯ জুলাই (শনিবার) শ্রীনগর থানায় হুমকি দাতাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন দৈনিক মুন্সীগঞ্জের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিএনএন বাংলা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মেহেদী হাসান সুমন।

থানায় লিখিত অভিযোগে জানানো হয়, সি এন এন বাংলা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত মেহেদী হাসান সুমন পেশাগত দায়িত্ব পালনের সময় শ্রীনগর হতে মুন্সীগঞ্জ এর প্রধান সড়কের সিংপাড়া বেলতলী জোর পুলের পূর্ব পাশে বিসমিল্লাহ কমিউনিটি সেন্টার সংলগ্ন পশ্চিম পাশে বেশকিছু কৃষি জমি আইনকে তোয়াক্কা না করে অবৈধ ভাবে ভরাট কাজ চলার সময় সে  রাস্তায় দাড়িয়ে সেখানকার ছবি ও ভিডিও ধারণ করছিলেন ঐ সাংবাদিক।

সে সময় আটপাড়া ইউনিয়নের দক্ষিণ বেলতলী গ্রামের মৃত নুরুল হক (নুরু নায়েব) এর ছেলে মোঃ লিটন (৫৫) তাকে ফটো ও ভিডিও ধারণ করতে বাধা দেয় ও বিভিন্ন প্রকার হুমকি প্রধান করে। এছাড়াও ওই ভরাট কাজের ঠিকাদার পূর্ব বেলতলী গ্রামের মৃত করিম খান এর ছেলে সাজু খান ওরফে (৪৫) ছবি ওঠানোর কথা শুনে চায়ের দোকানের সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের যন্ত্রনায় কোথাও কোনো খনন ও ভরাটের কাজ করা যায় না ওরা নিউজ করলে এসিল্যান্ড মোবাইল কোর্ট করে।

এসময় অজ্ঞাত এক ব্যাক্তি এসে বলে সাংবাদিকদের তারা হামলা করার উদ্দেশ্যে বেশ কয়েকজন সঙ্গবদ্ধ হচ্ছে আপনি এখান থেকে চলে যান। পরে সে একথা জানতে পেড়ে সেখান থেকে চলে আসে । যেহেতু তারা দুজনেই হয়রানি মূলক মামলা, হামলা ও প্রাননাশের হুমকি দেয়, তাদের দ্বারা তার জান মালসহ যেকোনো সময় যেকোনো ধরনের ক্ষতি সাধিত হতে পারে বলে জানান। উক্ত ভুক্তভোগী আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই নিরুপায় হয়ে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনির কাছে সহোযোগিতা কামনা করছে । হুমকি দাতাদের নাম ঠিকানা পেতে সময় লাগার কারনে অভিযোগ করতে বিলম্ব হয়েছে বলেও জানান তিনি ।

এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল তায়েবীর সাথে মুঠোফোনে একাধিক বার কল করলেও রিসিভ করেননি বলে এ প্রতিনিধি জানান।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর