1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না-দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় মাছ রক্ষায় নতুন আশা কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার

আগামী মাস থেকে টিসিবি কার্ডে তেল-চিনি-ডালের সঙ্গে মিলবে ৫ কেজি চালও

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের মাঝে আগামী মাস থেকে তেল, চিনি ও মশুর ডালের পাশাপাশি পাঁচ কেজি করে চাল দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এছাড়া, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশে প্রতি লিটার সয়াবিন তেলে ১০ টাকা হ্রাস করা হয়েছে, যার সুফল টিসিবির কার্ডধারীরাও পাচ্ছেন বলে জানান মন্ত্রী।

মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।

টিপু মুনশিবলেন, টিসিবির মাধ্যমে আমরা প্রতি মাসে এক কোটি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, মশুর ডাল এবং রমজান মাসে ছোলা ও খেজুর বিতরণ করে থাকি। আগামী মাস থেকে প্রতি কার্ডের বিপরীতে পাঁচ কেজি করে চাল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে এখন অন্যান্য পণ্যের পাশাপাশি ভর্তুকি মূল্যে চাল দেয়া হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি কারণে দেশে দ্রব্যমূল্য কিছুটা ঊর্ধ্বগতি। তারপরও আমরা মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম কমানো হয়েছে। এছাড়া চিনি ও ডাল ছাড়াও অন্যান্য পণ্যের দাম কমানোর বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিসিবির মাধ্যমে যাদের স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে, এসব পণ্য তাদের হাতে ঠিকমতো যাচ্ছে কি না তার মনিটরিং করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। যদি কেউ অনিয়ম করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এসময় মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, টিসিবির কার্ড স্মার্ট করার কাজ চলমান। এই কাজ সম্পন্ন হলে যেকোনো অনিয়ম রোধ করা সম্ভব হবে। শুধু ঢাকাতেই নয়, সারাদেশের সব কার্ডই স্মার্ট কার্ডে রূপান্তর করা হবে।

বাণিজ্যমন্ত্রী আরোও বলেন, করোনা পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য বিতরণ অব্যাহত থাকবে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

এসময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর