1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর বেনাপোল সীমান্তে আটকে পড়া মানুষদের মানবেতর জীবনযাপন

আর্জেন্টিনা ম্যাচ জয়ের আনন্দে খাবার খেতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১০৭ বার পঠিত

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের উর্বশী সিনেমা হলের সামনে চাল বোঝাই ট্রাকের সাথে মটরসাইকেরের মূখোঁমূখী সংঘর্ষে ঘটনাস্থলে আপন খালাতো ভাই ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার শিবনগর ইউনিয়নের বুলবুল আহম্মেদের ছেলে তাজিম আহম্মেদ(১৯) ও বাসুদেবপুর গ্রামের ওয়েজ উদ্দিনের ছেলে প্রকৌশলী নাহিদ হাসান সবুজ (২৪)। গুরুত্বর আহত মোঃ খলিদ হোসেন পলাশ (২০) উত্তর সুজাপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে আর্জেনটিনা ও ইতালি‘র মধ্যে ফুটবল খেলা চলছিল। নাহিদ হাসান সবুজের সুজাপুরস্থ বাড়িতে খেলা দেখতে আসেন তার বন্ধু তাজিন আহম্মেদ ও মোঃ খলিদ হোসেন পলাশ। খেলা শেষে ম্যাচ জেতার আনন্দে তারা খাবার খেতে পালসার মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৪৪-৬৬-৭৯) নিয়ে বাড়ি থেকে বের হয়। প্রথমে নিমতলা মোড়সহ ঢাকামোড়ের কিছু দোকানে খাবারের সাথে হাঁসের মাংসের খোঁজ চালায় তারা। কোনো খাবারের দোকানেই হাঁসের মাংস না পেয়ে তারা ঢাকামোড় থেকে দিনাজপুরের লক্ষ্মীতলার উদ্দ্যেশে রওনা দেন। যাবার পথে ফুলবাড়ীর ছোট যমুনা ব্রিজ সংলগ্ন মন্ত্রী মার্কেটের সামনে ঢাকাগামী জান্নাত-জোনায়েত নামের পণ্যবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৬-৫২৫৬) সাথে তাদের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নাহিদ হাসান সবুজ ও তাজিন আহম্মেদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুত্বর আহত পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ ট্রাকের চালক জানে আলম (৫১) ও হেলপার সবুজকে (৩২) আটক করা হয়। তাদের বাড়ী ঢাকার সাভারে। চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর