1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত সৈয়দপুরে জ্যেষ্ঠ আইনজীবী তুষার কান্তি  রায়ের পরলোকগমন তালা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস: ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা ও নতুন প্রকৌশলীকে বরণ হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য, শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি সাতক্ষীরার তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

ইরানে যৌথ অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

  • প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ বার পঠিত
iran-attac-15872
  • আন্তর্জাতিক ডেস্ক ::

ইরানে যৌথ অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। আজ শনিবার তেহরান-সহ ইরানের ৬ শহরে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে— সেটি এই যৌথ অভিযানেরই অংশ।

ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে নিজেদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইরানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ( এবং যুক্তরাষ্ট্র এ অভিযানে ইসরায়েলের পাশে আছে।

ওই কর্মকর্তা আরও বলেছেন, এখন ইরানে অভিযানের ‘প্রাথমিক পর্যায় চলছে’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পনা অনুসারে, এই প্রাথমিক পর্যায় স্থায়ী হবে আগামী চার দিন পর্যন্ত।

আজ শনিবার স্থানীয় সময় ৯ টার দিকে ইরানের রাজধানী তেহরানসহ অন্তত ৬টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। তেহরানে যে স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তার কাছেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর।

গত কাল শনিবার জেনেভায় কোনো প্রকার সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সংলাপ। সংলাপ শেষ হওয়ার পর ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন— বৈঠকের ফলাফল নিয়ে তিনি সন্তুষ্ট নন।

তেহরান-ওয়াশিংটনের প্রতিনিধিদের বৈঠক শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইরানে সামরিক অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র-ইসরায়েল।

সূত্র : টাইমস অব ইসরায়েল, সিএনএন

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর