- আক্তারুল ইসলাম ::
জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান এর বদলী জনিত বিদায় সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামানের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
রবিবার (২৬ জুলাই) দিনব্যাপী এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান।
এ সময় জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ঠিকাদার কল্যান সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বাবু, শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির আসাদুল্লাহ বাহার আশু, কালিগঞ্জ উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, আশাশুনি উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি আব্দুস সালাম, মোকলেছুর রহমান, দেবহাটা উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলার মীর রফিকুল ইসলাম বাবু ইকবল জমাদ্দার, সভাপতি, মো. আকরাম হোসেন খান বাপ্পি, যুগ্ম সম্পাদক জেলা কমিটি, আব্দুল হাকিম প্রমূখ।
এসময় ঠিকাদার কল্যান সমিতির নেতারা বলেন, সাতক্ষীরাকে সুন্দর করে সাজানোর জন্য সাতক্ষীরা ঠিকাদার কল্যাণ সমিতি সরকারের সকল ধরনের কর্মকাণ্ডকে বাস্তবায়ন করবে।
ঠিকাদাররা সুষ্ঠু এবং সফল ভাবে কাজ সম্পন্ন করবে, বিভিন্ন ধরনের সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য উদ্যোগ নেওয়া। সরকারি নিয়ম অনুযায়ী কাজ করা এবং তার জন্য এলজিইডি কর্মকর্তা সহ সকলের সহযোগিতা কামনা করেন। বিদায়ী নির্বাহী প্রকৌশলীর বিভিন্ন কর্মময় জীবনি নিয়ে স্মৃতিচারণ করেন এবং তার জন্য দোয়া কামনা করেন।
এসময় সাতক্ষীরা ৭টি উপজেলা থেকে ঠিকাদারবৃন্দরা উপস্থিত ছিলেন।