খুলনার কয়রার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি নুরুল আমিন বাবুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে উক্ত সংবর্ধনা দেওয়া হয়। পরে বিদ্যালয়ের অফিস রুমে শিক্ষকদের সাথে পরিচিতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মােঃ খায়রুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ও কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উনয়ন, শিক্ষার পরিবেশ এবং শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের সম্ময়নে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন।
সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক মফিজুল ইসলাম, চম্পাবতী তরফদার, সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাইন, শিক্ষক দেবদাস মন্ডল, আব্দুর সবুর, বিএনপি নেতা মােস্তাফিজুর রহমান, এফএম মহরম হেসেন, কামরুল ইসলাম খান, মিনারুল ইসলাম মালী, যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ,ছাত্রদলনেতা মামুন হুসাইন, মেহেদী হাসান সবুজসহ অন্যান্যরা।