1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় আরএফএল কর্মী বিশ্বজিৎ হত্যায় সন্দেহভাজন আটক ২, অগ্রগতি কোন পথে? পাইকগাছায় ডেঙ্গুর প্রকোপ আশংকাজনক হারে বাড়ছে সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ আকস্মিক লতা বুনিয়া সরকারি প্রাঃ বিদ্যালয় ও মন্দির পরিদর্শনে ডুমুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়রায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিনকে সংবর্ধনা সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারী নিহত কয়রায় বাঘ বিধবা নারীদের মাঝে জেলা প্রশাসকের ফুড প্যাক বিতরণ চালক ও পথচারী উভয়ে সচেতন হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব: সাতক্ষীরায় জেলা প্রশাসক সৈয়দপুরে পরিবারের অভিযোগে মাদকসেবি আটক, ভ্রাম্যমাণ আদালতে ১বছরের কারাদন্ড পাইকগাছায় স্লুইচ গেটের পানিতে অজ্ঞাত বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

সৈয়দপুরে পরিবারের অভিযোগে মাদকসেবি আটক, ভ্রাম্যমাণ আদালতে ১বছরের কারাদন্ড

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত
17356
সৈয়দপুর প্রতিনিধি:


সৈয়দপুরে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হওয়া মাদকসেবি মো. রিমনকে (২৮) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে ওই দন্ডাদেশ দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন। ওইদিনই তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা।
সুত্র জানায়,শহরের নতুন বাবুপাড়া বি-জামান রোডের বাসিন্দা মৃত নাদিমের পুত্র রিমন পরিবারের বাঁধা সত্বেও দীর্ঘদিন থেকে মাদক সেবন করে আসছিল। কিন্তু সে কোন কথাই শুনছিল না। এমনকি মাদকের টাকা না পেয়ে পরিবারের সদস্যদের মারপিট এবং ঘরের জিনিষপত্র চুরি করে। তার দীর্ঘদিনের এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে সোমবার থানা পুলিশে লিখিত অভিযোগ দেয় পরিবারের লোকজন। এমন অভিযোগ পেয়ে থানা পুলিশের উপ পরিদর্শক আমির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার বিকেলে রিমনকে গ্রেফতার করে।
পরে হাজির করা হয় ভ্রাম্যমাণ আদালতে। সেখানে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাব্বির হোসেন তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার রায় দেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো.  রেজাউল করিম রেজা বলেন, মাদকের সাথে কোন আপস নেই। সামাজিক ব্যাধি মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের বিরুদ্ধে পুলিশকে তথ্য দেওয়ার জন্য সকলের সহযোগিতাও তিনি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর