1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ১ জন আটক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

কেশবপুরের নিরব সমাজ সেবক একজন সাংবাদিক এস আর সাঈদ

  • প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৫৪ বার পঠিত
Keshabpur-5115

নিজস্ব প্রতিবেদক::


কেশবপুরে অনন্য প্রতিভার অধিকারী নিরব সমাজ সেবক ও সংষ্কারক মফস্বল সাংবাদিক এস আর সাঈদ সমাজ উন্নয়নে নিরলস ভাবে কাজ করে চলেছেন।

সাংবাদিক এস আর সাঈদ ২৮-০৮-১৯৭৭ তারিখে কেশবপুর উপজেলার ভেরচী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ডাক্তার আজিজুর রহমান গাজী ও মাতার নাম বেগম হালিমা রহমান। এস আর সাঈদ ১৯৯২ সালে এসএসসি, ১৯৯৪ সালে এইচএসসি, ১৯৯৭ সালে বিএসএস অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) ও ১৯৯৮ সালে এমএসএস পাশ করেন। ১৯৯৭ সালে ছাত্র অবস্থায় দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার মাধ্যমে তিনি সাংবাদিকতায় প্রবেশ করেন। ১৯৯৬ সালে ডিসেম্বর মাসে মণিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের কন্যা দিলরুবা পারভীন ববিকে বিয়ে করেন। দিলরুবা পারভীন ববি বর্তমানে কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসাবে কর্মরত আছেন। তিনি ১টি কন্যা ও ২টি পূত্র সন্তানের জনক। এস আর সাঈদ ২০০২ সালে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারী সংস্থা ব্র্যাকে যোগদান করে দেশের কয়েকটি জেলায় তিনি চাকুরী করেন। চাকুরী কালীন সময়েও লেখালেখি অব্যাহত রাখেন। এক পর্যায়ে ২০১২ সালে রংপুরে চকুরীরত অবস্থায় তিনি স্বেচ্ছায় অবসর নিয়ে ফের সাংবাদিকতায় নিয়মিত হন। তিনি দৈনিক সমাজের কথা, দৈনিক খবরপত্র, ইংরেজী জাতীয় বাংলাদেশ পোস্ট, অনলাইন দৈনিক দীপ্ত নিউজ২৪.কম সহ কয়েকটি পত্রিকায় কাজ করছেন। তিনি ২০১৪ সালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি সভাপতির দায়িত্ব পালন করার পর একাধারে ৪র্থ মেয়াদেও তিনি সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। এক ঝাঁক উদীয়মান সাংবাদিকের ঐকামিত্মক প্রচেষ্টায় বর্তমানে কেশবপুর উপজেলা প্রেসক্লাব সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সাংবাদিক সংগঠন হিসাবে কেশবপুরে প্রতিষ্ঠা লাভ করেছে।

এদিকে সাংবাদিক এস আর সাঈদ তাঁর লেখনীর মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিক রেখে চলেছেন। তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, ইফটিজিং প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা থেকে ঝরে পড়া রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করে চলেছেন। তিনি মাদক মুক্ত সমাজ গঠনেও কাজ করছেন। পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর জীবন-মান ও ভাগ্যের উন্নয়নে তিনি কাজ করে চলেছেন। তাঁর কলম সকল সময়ে অসহায় ও নির্যাতিত মানুষের পক্ষে গর্জে ওঠে। কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভায় সকল জনকল্যাণমূলক কর্মকান্ডের সাথে তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন। উপজেলার ক্রীড়াঙ্গনেও তার ব্যাপক পদচারণা রয়েছে। উপজেলা প্রশাসনর সকল অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে তাঁদের সযোগিতা করে আসছেন। তাছাড়া তিনি বন্যা ও করোনাকালীন সময়ে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন।

সাংবাদিক এস আর সাঈদ স্বাস্থ্য সুরক্ষার জন্য কেশবপুর উপজেলা ভোরের সাথী নামক একটি স্বাস্থ্য সচেতন সংগঠন করে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। উক্ত সংগঠনে প্রতিদিন ভোরে জগিং ও ব্যায়াম করা হয়ে থাকে।

তাছাড়া সাংবাদিক এস আর সাঈদ মানবতার দেয়াল প্রতিষ্ঠা করে দুঃস্থ-অসহায়দের মাঝে পোষাক প্রদান করে থাকেন। উপজেলা ভোরের সাথীর নেতৃবৃন্দ প্রতি ঈদে দুঃস্থ ও অসহায়দের মাঝে সেমাই-চিনি বিতরণ করা হয়।

অপরদিকে সাংবাদিক এস আর সাঈদ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে পরাজিত হয়েও সম্মানজনক ভোট পেয়ে উপজেলাবাসীর নিকট ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

সাংবাদিক এস আর সাঈদ সততা ও নীতিবান সাংবাদিক হিসাবে ইতিমধ্যে উপজেলা বাসির হৃদয়ে স্থান করে নিয়েছেন।

এব্যাপারে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ জানান, সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে আরো ভূমিকা রাখতে তিনি উপজেলা বাসির নিকট দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর