- প্রেস বিজ্ঞপ্তি ::
ছাত্র জমিয়ত বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলা থানা বাজারস্থ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি আবু তালহা তোফায়েল বলেন, “সম্প্রতি জনপ্রশাসন উপদেষ্টা পাঁচ বছরে শিক্ষাখাতে জিডিপির মাত্র ৫ শতাংশ বরাদ্দের কথা উল্লেখ করেছেন, যা দেশের শিক্ষাখাতের জন্য পর্যাপ্ত নয়।”
তিনি বলেন, একটি দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যায় শিক্ষিত জাতির মাধ্যমে। শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রতি যত বেশি গুরুত্ব, আগ্রহ ও উৎসাহ দেওয়া হবে, ততই একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গড়ে উঠবে। কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রয়োজন সুদূরপ্রসারী পরিকল্পনা, পর্যাপ্ত বাজেট ও কঠোর পরিশ্রম।
তিনি আরও বলেন, সরকার শিক্ষাখাতকে গুরুত্ব দেওয়ার কথা বললেও বাস্তব কার্যক্রমে এর প্রতিফলন স্পষ্ট নয়। শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ দেশের সচেতন মহলকে আশাহত করেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল্লাহ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সহ-সম্পাদক ইকরামুল হক জাবের।
তিনি বলেন, “আমাদের নেতৃত্বের প্রতি আনুগত্যশীল ও শ্রদ্ধাশীল হতে হবে। সংগঠনের প্রতি আন্তরিকতা ও দরদ নিয়ে কাজ করার পাশাপাশি দলের প্রকাশিত প্রকাশনাগুলো নিয়মিত পাঠ ও অধ্যয়ন করতে হবে। এভাবে সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা অর্জন করে কাজ করতে পারলে আমরা কখনো সংগঠন থেকে ছিটকে পড়ব না।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ যুব জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি খলিলুল্লাহ ও আকরাম হুসাইন, সহ-সম্পাদক আফজাল হোসাইন, কলেজ সম্পাদক জুবায়ের আহমদ ইমরান, মুস্তাফিজুর রহমান, হাসান আহমদ, মাহমুদুল হাসান তুহিন, লুৎফুর রহমান, জুনায়েদ, রুহুল আমিন, নূর আহমদ শাকিল, আলী আহমদ প্রমুখ।