1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে নৌকায় ঘুমন্ত দু’জেলেকে কুপিয়ে জখম, উদ্ধার করে হাসপাতালে ভর্তি কয়রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ডুমুরিয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে সেবার বিপরীতে গ্রাহক ভোগান্তি, এজিএম’র বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ! আমার “বন্ধু মহা কালা জাদু” জানে  কয়রায় জমিজমা সংক্রান্ত ভুল তথ্য সরবরাহ করে খবর প্রকাশের প্রতিবাদ হোসেন আলী’র ডুমুরিয়ায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে ভদ্রা নদীতে নার্সারির পোনা অবমুক্ত খুলনা বিভাগের সবচেয়ে প্রাচীণ কপিলমুনি কলেজ সরকারিকরণ হয়নি প্রতিষ্ঠার ৬০ বছরেও খুলনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে আইন পাস করা হয়েছে -আইন মন্ত্রী কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন

খুলনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পঠিত
17527
খুলনা অফিস :


সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা রবিবার (১৩ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।

অনুষ্ঠানে ধর্ম বিষয়ক সচিব বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিরাপদ ও ঝামেলামুক্তভাবে হজ পালন করানো হয়। ২০২৬ সালে অত্যন্ত সুষ্ঠুভাবে হজযাত্রীদের হজ পালন করানো হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সকলকে ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে হবে। সকল ধর্মের প্রতি সম্মানসূচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: কামরুল হাসান, বিশেষ আলোচক ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম ও আলোচক ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত। খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে জানানো হয়, সৌদি সরকার ঘোষিত ২০২৭ সালে হজ গমনে নিবন্ধনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর ২০২৬। হজ ভিসা ইস্যুকরণ শুরু হবে ২৮ জানুয়ারি ২০২৭ এবং হজ ফ্লাইট শুরু হবে ৮ এপ্রিল, ২০২৭। সরকারিভাবে নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের যেকোন শাখায় জমা করা যাবে। হজ পোর্টালে (যধলল.মড়া.নফ) ইউজার তৈরি করে সরকারিভাবে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন করা যাবে। এছাড়া ঢাকা হজ ক্যাম্প, ইসলামিক ফাউন্ডেশনের অফিসসমূহ, উপজেলা মডেল মসজিদ, ইউডিসি সেন্টারে নিবন্ধন ভাউচার করা যাবে। প্রাক-নিবন্ধনে হজযাত্রীর জাতীয় পরিচয়পত্র, বাংলাদেশী পাসপোর্ট অথবা জন্ম সনদ, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর ও ব্যাংক হিসাব নম্বর থাকতে হবে। একই পরিবারের একাধিক ব্যাক্তির একটি ব্যাংক হিসাব থাকলেও হবে। ২০২৭ সালের হজে নিবন্ধনের জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৩১ ডিসেম্বর, ২০২৭ পর্যন্ত থাকতে হবে।
সেমিনারে আরও জানানো হয়, সরকারি মাধ্যমে হজ পালন সম্পূর্ণরূপে নিরাপদ ও ঝুঁকিমুক্ত এবং হজ প্যাকেজের অব্যয়িত অর্থ হজযাত্রীদের ব্যাংক একাউন্টে ফেরত প্রদান করা হয়। তবে মেডিকেল ফিটনেস ব্যতীত কোন হজযাত্রী হজে গমন করতে পারবেন না।
সেমিনারে বিভাগীয় পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগের কর্মকর্তাগণ অংশ নেন।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর