1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে নৌকায় ঘুমন্ত দু’জেলেকে কুপিয়ে জখম, উদ্ধার করে হাসপাতালে ভর্তি কয়রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ডুমুরিয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে সেবার বিপরীতে গ্রাহক ভোগান্তি, এজিএম’র বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ! আমার “বন্ধু মহা কালা জাদু” জানে  কয়রায় জমিজমা সংক্রান্ত ভুল তথ্য সরবরাহ করে খবর প্রকাশের প্রতিবাদ হোসেন আলী’র ডুমুরিয়ায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে ভদ্রা নদীতে নার্সারির পোনা অবমুক্ত খুলনা বিভাগের সবচেয়ে প্রাচীণ কপিলমুনি কলেজ সরকারিকরণ হয়নি প্রতিষ্ঠার ৬০ বছরেও খুলনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে আইন পাস করা হয়েছে -আইন মন্ত্রী কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন

ডুমুরিয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে সেবার বিপরীতে গ্রাহক ভোগান্তি, এজিএম’র বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ!

  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পঠিত

ডুমুরিয়া প্রতিনিধি:


আবেদন করার মাসের পর মাস পার হয়ে গেলেও মিলছে না বিদ্যুৎ সংযোগ, উল্টো কর্মকর্তা-কর্মচারীদের দ্বারে দ্বারে ঘুরে মিলছে অবহেলা আর দুর্ব্যবহার। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের কর্মকর্তাদের খামখেয়ালীপনা ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গ্রাহকরা।

​অনুসন্ধানে জানা যায়, গত ৩০ আগষ্ট ২০২৬ তারিখে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা নতুন রাস্তা বাজারে ব্যবসার উদ্দেশ্যে শেখ আসাদুজ্জামানের নামে একটি বাণিজ্যিক বিদ্যুৎ মিটারের সংযোগের জন্য বিধিসম্মতভাবে আবেদন করা হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও মিটার সংযোগে নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ।

​ভোগান্তির শিকার গ্রাহক সংযোগের অগ্রগতি জানতে ডুমুরিয়া জোনাল অফিসের একের পর এক দপ্তরে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাননি। অভিযোগ উঠেছে, বিদ্যুৎ ইন্সপেক্টরের নিকট অসংখ্যবার ধরণা দিয়েও মেলেনি কোনো সুরাহা।

পরবর্তীতে প্রতিকার চেয়ে একাধিকবার ডুমুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সংঞ্জয় রায়ের দপ্তরে সশরীরে গিয়েও তাকে অফিসে পাওয়া যায়নি। ফলে কার্যালয়টিতে তদারকির চরম অভাব পরিলক্ষিত হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

​সর্বশেষ, ডুমুরিয়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম-কম) আব্দুস সালামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রদর্শন করেন। মিটারের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে এজিএম আব্দুস সালাম বলেন, আমাকে চাপ দিলে আমি আপনার মিটার দিতে পারব না। এ কথা বলেই তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

​একজন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক সাধারণ গ্রাহকের সাথে এমন অসংবেদনশীল ও ঔদ্ধত্যপূর্ণ ব্যবহারে জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী আবেদনের পর দ্রুত সংযোগ প্রদান করার কথা থাকলেও কতিপয় কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় ব্যাহত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য।

এ ব্যাপারে ডুমুরিয়ার সচেতন মহল ও ভুক্তভোগী গ্রাহক অবিলম্বে টিপনা নতুন রাস্তা বাজারের আবেদনকৃত বাণিজ্যিক মিটার সংযোগ করা সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীন আচরণের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর