1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে নৌকায় ঘুমন্ত দু’জেলেকে কুপিয়ে জখম, উদ্ধার করে হাসপাতালে ভর্তি কয়রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, জামায়াতের নিন্দা ও প্রতিবাদ ডুমুরিয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে সেবার বিপরীতে গ্রাহক ভোগান্তি, এজিএম’র বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ! আমার “বন্ধু মহা কালা জাদু” জানে  কয়রায় জমিজমা সংক্রান্ত ভুল তথ্য সরবরাহ করে খবর প্রকাশের প্রতিবাদ হোসেন আলী’র ডুমুরিয়ায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে ভদ্রা নদীতে নার্সারির পোনা অবমুক্ত খুলনা বিভাগের সবচেয়ে প্রাচীণ কপিলমুনি কলেজ সরকারিকরণ হয়নি প্রতিষ্ঠার ৬০ বছরেও খুলনায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে আইন পাস করা হয়েছে -আইন মন্ত্রী কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন

ডুমুরিয়ায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়াতে ভদ্রা নদীতে নার্সারির পোনা অবমুক্ত

  • প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া:


খুলনার ডুমুরিয়ার ভদ্রা নদীর বানিয়াখালী মৎস্য অভয়াশ্রমে  বিল নার্সারির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উন্মুক্ত জলাশয়ে মাছের মজুদ বৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিল নার্সারিতে উৎপাদিত এসব পোনা রবিবার বার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১:০০ টার দিকে অভয়াশ্রমসংলগ্ন ভদ্রা নদীতে অবমুক্ত করা হয়। অবমুক্ত করা পোনার মধ্যে রয়েছে রুই, কাতলা ও গ্রাস কার্প।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ০.১০ হেক্টর আয়তনের একটি বিল নার্সারি স্থাপন করা হয়। সেখানে এক কেজি রেণু মজুদ করে তিন মাস নিবিড় পরিচর্যার মাধ্যমে পোনা উৎপাদন করা হয়। পরে উৎপাদিত প্রায় ৭০ হাজার পোনা উপযুক্ত আকারে পৌঁছালে বানিয়াখালী অভয়াশ্রমসংলগ্ন ভদ্রা নদীর উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়।

বিল নার্সারিটির তত্ত্বাবধান করেন মৎস্য চাষী উজ্জ্বল বাবু। তার তত্ত্বাবধানে তিন মাস রেণুর লালন-পালন ও পরিচর্যা করা হয়।

পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, শরাফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু মনোরঞ্জন দাস, ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেন, কয়েকজন ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, ভদ্রা নদীতে মাছের প্রাচুর্য বাড়াতে নিয়মিত পোনা অবমুক্তের পাশাপাশি অভয়াশ্রমের সুরক্ষা ও মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ করা প্রয়োজন। এসব কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে ভদ্রা নদী ও আশপাশের জলাশয়ে
মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের আয়-রোজগারের সুযোগও বৃদ্ধি পাবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, অভয়াশ্রমে নিয়মিত পোনা অবমুক্তের ফলে জলাশয়ে মাছের মজুদ বৃদ্ধির পাশাপাশি মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণের সুযোগ তৈরি হবে। এতে ভবিষ্যতে অভয়াশ্রম ও এর আশপাশের জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়বে। একই সঙ্গে স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা এর সুফল পাবেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর