1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ১ জন আটক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

খুলনায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনের প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৯৫ বার পঠিত

মোঃ আক্তারুজ্জামান লিটন, খুলনা ব্যুরো::


খুলনায় দুইদিন ব্যাপী সাংবাদিকতার উপরে দক্ষতা বৃদ্ধির লক্ষে ৪০ জন সাংবাদিকদের একটা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে।

শুক্রবার (২৮ জুন) সকাল ৯টায় অনুষ্ঠিত হয়ে বিকেল ৪টায় প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।

সি ডাব্লিউ এফ এলায়েন্স (সিডাব্লুএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ) এর সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রী প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিন, এর সহযোগিতায় দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের প্রশিক্ষণে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ডিজিটাল ডিভাইজ রক্ষণাবেক্ষণ ও “মোজ” মোবাইল সাংবাদিকতার উপরে প্রশিক্ষণ দেন , গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আনিছুর রহমান কবির। সকাল ১১ টা থেকে ১টা পর্যন্ত সাংবাদিকতায় ঝুঁকি বিশ্লেষণ ও সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতার উপর প্রশিক্ষণ দেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও খুলনা ভার্সিটির জার্নালিজম বিভাগের খন্ডকালীন শিক্ষক অবু হেনা মোস্তফা জামান পপলু। এছাড়া দুপুর ২টা থেকে ৪ টা পর্যন্ত প্রশিক্ষণ দেন নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ,বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান রনি। খুলনার জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের ৪০ জন সাংবাদিকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সি ডব্লিউ এফ এর পরিচালক ও সি ডব্লিউ এফ এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক, সিএম কে এস এর নির্বাহী পরিচালক আবুল হোসেন। আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। পরে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর