1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

চলে গেলেন সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৬৭ বার পঠিত
golammostofa-9704

দীপ্ত নিউজ ডেস্ক::


খুলনার বিশিষ্ট লোকগবেষক, দৈনিক পূর্বাঞ্চল মফস্বল ও সাহিত্য সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সিন্দাইনী আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে হাজী মহাসিন রোডস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি তিন ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।

আশির দশকে দৈনিক পূর্বাঞ্চলে‌ যোগদান করেন গোলাম মোস্তফা সিন্দাইনী। একইসঙ্গে খুলনা আলিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগে শিক্ষাকতা শুরু করেন। খুলনা অঞ্চলের লোক কাহিনী নিয়ে গবেষণা ছিল তার শখ। তার সংগ্ৰহে অসংখ্য বই, পত্রিকা ও লোক সাহিত্য রয়েছে।

সাংবা‌দিক গোলাম মোস্তফা সিন্দাইনী’র রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা গেজেটের সম্পাদক মাহমুদ আহসান, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা গেজেটের বার্তা সম্পাদক কৌশিক দে বাপী, যুগ্ম বার্তা সম্পাদক হাসান হিমালয়, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলনসহ কর্মরত সাংবা‌দিক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিকে খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

অপরদিকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন। বিবৃতিদাতারা হলেন ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন ও শেখ জাহিদুল ইসলাম।

এছাড়া তাঁর মৃত্যুতে গশোক ও মোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, অনলাইন দৈনিক দীপ্ত নিউজ২৪.কম ও ইন্ডিপেন্ডেন্টবিডি.নিউজের প্রকাশক ও সম্পাদক শেখ দীন মাহমুদসহ পত্রিকার সকল সকল সাংবাদিকবৃন্দ।

 

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর