1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক

ঝালকাঠিতে সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
5101
অরবিন্দ পোদ্দার, নলছিটি:


ঝালকাঠিতে সাংবাদিক, লেখক, গবেষক ও দৈনিক প্রথম আলোর সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব সভাকক্ষে দৈনিক গাউছিয়া পত্রিকার উদ্যেগে এই স্মরণ সভার আয়োজন করা হয়। পত্রিকার প্রকাশক অলোক সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত।
স্মরণ সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, দৈনিক গাউছিয়ার আইন উপদেষ্টা  বনি আমিন বাকলাই, দৈনিক গাউছিয়ার বার্তা সম্পাদক ও নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি কেএম সবুজ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আ.স.ম মাহামুদুর রহমান পারভেজ।
স্মরণ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি দিলিপ মন্ডল,  আরটিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, একাত্তর টিভির জেলা প্রতিনিধি তরুন সরকার প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, মিজানুর রহমান খান বানিজ্য বিভাগের ছাত্র হয়েও  সংবিধান ও আইন বিশেষজ্ঞ ছিলেন তিনি। একজন পরিচ্ছন্ন ও বিনয়ী সাংবাদিক হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন। তার লেখা সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক বইটি ব্যপক পাঠক সমাদৃত হয়েছে। মিজানুর রহমান খান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কৃতি সন্তান। তাকে হারিয়ে এ জেলা এক ক্ষণ জন্মা মানুষকে হারিয়েছে।  পরে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার নলছিটি পৌরসভার স্টেশন রোডের বাস ভবনে প্রয়াতের আত্মার শান্তি কামনায় কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর