1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হরিঢালী বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, অভিযুক্ত শিক্ষকের লিখিতভাবে দায় স্বীকার পাইকগাছায় জমি দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন পরিকল্পিত সন্ত্রাস, পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় কৃষি ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সৈয়দপুরে এ্যাডভোকেট তুষার কান্তি রায়ের স্মরণে নাগরিক শোক সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি,সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান কেশবপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শেকড়ের সন্ধানের আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

তালার সাংবাদিক টিপুকে অন্যায়ভাবে শাস্তি দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার পঠিত
satkhira-১১৭৭৮

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা::


সাতক্ষীরার তালা উপজেলায় দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক ও অনলাইন দৈনিক দীপ্ত নিউজ২৪.কম এর বার্তা প্রধান রোকনুজ্জামান টিপুকে ইউএনও’র ভ্রাম্যমান আদালতে কারাদণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাতক্ষীরার সাংবাদিকরা। একটি ভবন তৈরীর কাজের অনিয়মের তথ্য চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাংখিত পরিস্থিতির জের ধরে সাংবাদিক টিপুকে ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ‘সাতক্ষীরা সাংবাদিক সমাজ’ ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জীর সভাপতিত্বে ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক আবুল কাশেমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বাংলা ভিশনের আসাদুজ্জামান, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এখন টিভির আহসানুর রহমান রাজিব, ডিবিসির এম বেলাল হোসাইন ও মানবজমিনের এসএম বিপ্লব হোসেনসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের কাজ তথ্য নেওয়া এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা। তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দুর্নীতির খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে যান স্থানীয় সাংবাদিক রোকনুজ্জামান টিপু। তথ্য চাওয়ায় দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে টিপুর হাতাহাতি হয়। এসময় তদন্ত চাড়াই এক পেশে শাস্তি প্রদান করে ইউএনও শেখ রাসেল অনিয়ম করেছেন। ঘটনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে না ঘটলে তিনি শাস্তি দিতে পারেন না।

তারা বলেন, ঘটনাস্থলে উপস্থিত ঠিকাদারের লোক শ্রমিক ও দুর্নীতিবাজ কর্মকর্তার স্বাক্ষ্য গ্রহণ করে শাস্তি দিয়ে তিনি দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নিয়েছেন।

এসময় বক্তরা সাংবাদিক টিপুর অবিলম্বে মুক্তি ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেলের প্রত্যাহারের দাবি করেন। তা নাহলে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ এপ্রিল) সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজের তথ্য চাওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটলে উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেলকে জানান। তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ শেষে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও অনলাইন দৈনিক দীপ্ত নিউজ২৪.কম এর বার্তা প্রধান রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর