- নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর)।।
দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের ইতিহাসের শীর্ষে থাকা প্রাচীন জনপদ যশোর জেলার উন্নয়নশীল কেশবপুর উপজেলার আধুনিক পৌরসভাধীন আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বেসরকারী উন্নয়ন সংস্থা, যা কিছু মানুষের কল্যাণে- তারই সাথে”শেকড়ের সন্ধানে” নানান আয়োজনে নজরুল বর্ষ পালন ২০২৬-২৭ এর ৪র্থ পর্ব ও মাসিক অধিবেশন অনুষ্ঠিত করেছে।
শেকড়ের সন্ধানের মিডিয়া উপদেষ্টা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর সভাপতিত্বে শুক্রবার বিকালে কেশবপুর থানা গেটের সামনে অবস্থিত সংস্থার অফিস মিলনায়তনে “শেকড়ের সন্ধানের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ মিজানুর রহমান মায়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির,সহ-সভাপতি মাসুদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি কবি রুহুল আমীন, শেকড়ের সন্ধানের সাহিত্য উপদেষ্টা কবি ও চিকিৎসক আবুবকর সিদ্দিক এবং সাপ্তাহিক পল্লীকথা পত্রিকার তথ্যপ্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পাদক দেবব্রত ঘোষ ।
বিভিন্ন সৃজনশীল বিষয়ে অংশগ্রহণ করেন শেকড়ের সন্ধানের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, অফিস ব্যবস্থাপক কবি আঃ হাই আল-হাদী, প্রচার সম্পাদক নূর হোসেন বাঁধন, আল মামুন প্রমূখ ।
অনুষ্ঠানে অতিথি বরণ উপস্থিত সকলের মাঝে সংস্থার প্রতিষ্ঠাতা কর্তৃক রচিত, সম্পাদিত ও প্রকাশিত বিভিন্ন বই উপহার প্রদান, পুরস্কার বিতরণ, আবৃত্তি,স্মৃতিচারণ, গল্প, সংগীত আলোচনা ইত্যাদি সহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র জীবন ও কর্ম নিয়ে বৃহত পরিসরে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ডেঙ্গু ও সর্পদংশন এবং পরিবেশ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি ও করণীয় শীর্ষক মত বিনিময় ও আলোচনা করা ও সংস্থার বিভিন্ন স্তরের অসুস্থ্য সদস্য ও স্বজনদের আশুসুস্থ্যতার জন্য দোয়া কামনা করা হয়।
উল্লেখ থাকে যে “শেকড়ের সন্ধানে” ১৯৯৯ সাল থেকে বহুমূখী সেবা, শিক্ষা,উন্নয়ন, গবেষণা, প্রকাশনা, জরুরী সহায়তা, মূল্যায়ণ সহ নানান রকম সেবামুলক কার্যক্রম স্বেচ্ছায় পরিচালনা ও বাস্তবায়ন করছে।