1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না-দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় মাছ রক্ষায় নতুন আশা কয়রায় জরুরী পরিস্থিতিতে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এ্যাডভোকেসী সভা পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার

নির্যাতনে অতিষ্ট নিজ শরীরে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ গৃহবধূর ৫ দিন পর মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধি::

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন গৃহবধূ রিতু আক্তারের (৩০) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

‘স্বামী-শাশুড়ির নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরে’ গত ১১ জুলাই  রাত আনুমানিক ৩ টার দিকে নিজ শরীরে কেরোসিন ঢেলে আত্নহত্যা করতে চেয়েছিলেন গৃহবধূ রিতু আক্তার (৩০)। এমনটি অভিযোগ করা হয়েছে রিতুর বাবার বাড়ির পক্ষে। এরপর গুরুতর অগ্নিদগ্ধ রিতুকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়। সেখানেই ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার সন্ধ্যায় মারা গেছে আমার মেয়ে। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানানো হয়।

নিহত রিতু মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ভাসানচর মাঝিকান্দির আব্দুর রহিমের মেয়ে।

স্বামী হেলাল সরকার (৪০) ও শাশুড়ি আলেয়া বেগমের নির্যাতন সইতে না পেরে রিতু গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে নিহতের বাবার বাড়ির লোকজন। এঘটনায় স্বামী ও শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রিতুর বাবা আব্দুর রহিম।

দায়ের করা এজাহারে অভিযোগ করা হয়, গত ১১ জুলাই (মঙ্গলবার) দিনগত রাত ৩টার দিকে স্বামী ও শাশুড়ির অপমান-নির্যাতন সইতে না পেরে গায়ে আগুন দেয় রিতু।

আব্দুর রহিম অভিযোগ করে বলেন, ৬ বছর আগে পারিবারিকভাবে আধারা গ্রামের কুয়েত প্রবাসী হেলাল সরকারের সঙ্গে বিয়ে হয় রিতুর। তাদের ৪ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। অভিযুক্ত হেলাল আগেও একটি বিয়ে করেছিলেন। আমার মেয়েকে বিয়ের পর থেকেই হেলাল ও তার মা আলেয়া বেগম বিভিন্ন কারণে-অকারণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের পাশাপাশি কথায় কথায় ‘তুই মরতে পারিস না’ বলে আমার মেয়েকে আত্মহত্যার করতে বলতো। বিষয়টি সে আমাকে জানালে আমি মেয়ে জামাইকে ঘটনার বিষয়ে জানতে চাই। এতে ক্ষিপ্ত হয়ে সে আমাকে হুমকি-ধামকি দেন।

তিনি আরও বলেন, গত ১১ জুলাই রাত ৩টার দিকে রিতুর সঙ্গে তার স্বামী ও শাশুড়ির ঝগড়া হয়। এসময় রিতুর জামাই হেলাল তাকে বলে তুই মরতে পারিস না? তুই মরলেই তো আমি পুনরায় বিয়ে করার সুযোগ পাই। রিতু এ কথা সহ্য করতে না পেরে ঘরে থাকা কেরোসিন গায়ে ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। ঘটনাটি রিতুর জামাই মোবাইলে আমাকে জানায়। গুরুতর অগ্নিদগ্ধ রিতুকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়। সেখানেই ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার সন্ধ্যায় মারা গেছে আমার মেয়ে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান বলেন, ঘটনার পর ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নামে এবং শেখ হাসিনা বার্ন ইউনিটে গিয়ে ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর