1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর বেনাপোল সীমান্তে আটকে পড়া মানুষদের মানবেতর জীবনযাপন

পদ্মা সেতুর নিরাপত্তায় দুই পাড়ে প্রধানমন্ত্রীর দুই থানা উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৩৮ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর নিরাপত্তায় নদীর দুই পাড় মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে  দুটি থানা উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (২১ জুন) বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদ্মা সেতু এলাকার নিরাপত্তায় তিনি দুই প্রান্তে নির্মিত দুই থানা উদ্বোধন করেন।

থানা দুটির নাম হলো- পদ্মা সেতু উত্তর ও পদ্মা সেতু দক্ষিণ থানা। অবস্থানগত দিক থেকে পদ্মা সেতু উত্তর থানা মুন্সীগঞ্জ ও দক্ষিণ থানা শরীয়তপুর প্রান্তে অবস্থিত। মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার পদ্মা সেতুর টোলপ্লাজা সংলগ্ন পদ্মা সেতু উত্তর থানায় উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, পুলিশ সুপার আব্দুল মোমেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ অন্যান্যরা।

থানা দুটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৬ কোটি টাকা। ইতোমধ্যে থানা দুটিতে একজন করে ওসি, দুজন করে এসআই, তিন জন এএসআই ও ২০ জন করে কনস্টেবল নিয়োগ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।

উল্লেখ্য, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টি পুলিশ হাসপাতাল, পুলিশের ছয়টি নারী ব্যারাক, ১২০ গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান ও অনলাইন জিডি উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর