1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষ্যে ইউএনও’র প্রেস ব্রিফিং

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৫৩ বার পঠিত
paikgacha-uno-press-9393

শেখ নাদীর শাহ্::

খুলনার পাইকগাছায় মুজিববর্ষ উপলক্ষে ৫ম পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাচ্ছেন ৩৫ টি আশ্রয়হীন পরিবার। ১০ জুন প্রধানমন্ত্রী সারা দেশের ন্যায় পাইকগাছায়ও একযোগে এই গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন তার নিজ কার্যালয়ে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেন।

এতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা। মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। যার ধারাবাহিকতায় ৫ম পর্যায়ে উপজেলার গড়ইখালীতে ৩৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে তুলে দেওয়া হচ্ছে উপহারের এ ঘর।

ইতোপুর্বে বিভিন্ন ধাপে উপজেলার প্রত্যন্ত এলাকায় ৮৫৫ টি পরিবারের মাঝে উপহারের এ ঘর প্রদান করা হয়েছে। ইতোমধ্যে তারা এর সুফল ভোগ করছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও আব্দুল বারিসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর