1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু

পাইকগাছায় শহীদ করুণাময়ী দিবস পালিত

  • প্রকাশিত : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১২৯ বার পঠিত
korunamooee-3680

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা::


খুলনার পাইকগাছা উপজেলার দেলুটির হরিণখোলায় লবণ পানির চিংড়ী চাষ বিরোধী নারীনেত্রী শহীদ করুণাময়ীর ৩৩ তম মৃত্যু বার্ষিকী (করুণাময়ী দিবস) পালিত হয়েছে।

‘বাঁচতে হলে লড়াই কর, চিংড়ি চাষ বন্ধ কর’ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে শহীদ করুনাময়ী স্মৃতিবেদী প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

ভূমিহীন নারী নেত্রী উর্মিলা সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা শেখ শহীদুল ইসলাম, সুবোধ রায়, রাহেলা বেগম, মোস্তফা সরদার, অপর্না ভট্টাচার্য, নিলুফা বেগম, মোস্তাইন গাজী, আবু সাঈদ গাজী, আশুতোষ মণ্ডল, শ্যামল মণ্ডল, বিষ্ণুপদ মণ্ডল নিজেরা করির পক্ষে স্বপন কুমার দাস।

সমাবেশে বক্তারা হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন দাবি করে কৃষি জমিতে লবণ পানির চিংড়ি চাষ বন্ধ ও কৃষি জমি সুরক্ষায় নারীর উপর সকল প্রকার সহিংসতা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি দাবী জানান।

অনুষ্ঠানের শুরুতেই শহীদ করুণাময়ীসহ পরবর্তীতে আন্দোলনকারীদের স্মৃতি স্তম্ভে পুষ্প্যমাল্য অর্পন করা হয়।শহীদ করুণাময়ীসহ সকল মৃত আন্দোলনকারীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি গণনাটক ‘নয়া শকুন’ মঞ্চস্থ করা হয়।

প্রসঙ্গত, ১৯৯০ সালে চিংড়ি ঘের বিরোধী আন্দোলনে তৎকালীণ চিংড়ি ঘের মালিক ওয়াজেদ আলী বিশ্বাসসহ সন্ত্রাসীদের গুলিতে করুনাময়ী নিহত হন। এর প্রেক্ষিতে ২২নং পোল্ডার এখন লোনাপানি মুক্ত ও সেখানে চিংড়িচাষ বন্ধ। চারিদিকে শুধু সবুজের সহারোহ। আয়োজনে ছিলেন করুণাময়ী উদযাপন পরিষদ, ভূমিহীন সংগঠন ও নিজেরা করি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর