1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনালে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৯ বার পঠিত

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২২ এর ‘এ’ গ্রুপের তৃতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অবশেষে ১১ বারের চেষ্টায় ভারতকে হারাতে পারলো বাংলাদেশ নারী দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে লাল-সবুজের মেয়েরা। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান।

নেপালের দশরথ স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে সিরাত জাহান স্বপ্নার গোলে বাংলাদেশ লিড নেয়। মিডফিল্ড থেকে অধিনায়ক সাবিনা খাতুনের থ্রুতে ভারতের গোলরক্ষককে পরাস্ত করেন স্বপ্না। ১০ মিনিট বাদেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এবার গোল করেন কৃষ্ণা রাণী সরকার।

বিরতির পর ৫৩ মিনিটে স্বপ্না তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ার পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

এর আগে সাবিনার জোড়া গোলে গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর সাবিনার হ্যাটট্রিকে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর