1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে মাই টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৮৪ বার পঠিত
liton-mytv.-9702

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


সৃষ্টিতে বিস্ময় এ শ্লোগানে নানা বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মুন্সীগঞ্জে জননন্দিত টেলিভিশন চ্যানেল মাইটিভির ১৫ তম বর্ষে পদার্পন উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) রাতে মাইটিভি’র মুন্সীগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের সভাপতিত্বে মুন্সীগঞ্জ পৌরসভার সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন মাইটিভি দীর্ঘ পথ চলায় সম্প্রচারে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মাইটিভি সব সময় বস্তুনিষ্ঠ অনুষ্ঠান ও সংবাদ প্রচারে এক ধাপ এগিয়ে। মাই টিভির এই জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখবে এই আশা রেখে মাইটিভি পরিবারের সার্বিক সফলতা কামনা করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, সহসভাপতি গোলজার হোসেন, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, কাজী সাব্বির আহমেদ দিপু, রাসেল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, ভবতোষ চৌধুরী নুপুর, মোজাম্মেল হোসেন সজল, সিনিয়র সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, আতিকুর রহমান টিপু, মাহবুবুর রহমান, নয়া দিগন্তের আব্দুস সালাম, এনটিভির মঈনউদ্দীন আহমেদ সুমন, গ্লোবাল টেলিভিশনের রাজিবুল হাসান জুয়েল, নাগরিক টেলিভিশনের জুয়েল রানা, ডেইলি স্টারের চাকলাদার তানজিল হাসান, দৈনিক জবাবদিহি’র আহসান হাবিব চঞ্চল, দৈনিক আমার সংবাদের মোহাম্মদ জাফর মিয়া, ভোরের ডাকের আহমেদ ফয়েজ, দীপ্ত টিভির কায়সার সামির, যমুনা টেলিভিশনের আরাফাত রায়হান সাকিব, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জিতু রায়, চ্যানেল-২৪ এর শুভ ঘোষ, দৈনিক আমার বাংলার মোহাম্মদ নাজির হোসেন, নিউজ ৭১ এর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লাখোকন্ঠের শ্রীকান্ত দাস, ডিবিসি নিউজের ফটো সাংবাদিক সৌরভ চন্দ্র দাস, যমুনা টিভির ফটো সাংবাদিক মোহাম্মদ রিদয়সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর