1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা

মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি জুয়েল ও সম্পাদক জনি

  • প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১০২ বার পঠিত
munsigang-5202

মোঃ লিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর বাছির উদ্দিন জুয়েল (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি (ডিবিসি)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নজরুল হাসান ছোটন এবং তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে আব্দুস সালাম।

শুক্রবার নির্বাচন শেষে বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে ভোটাররা ভোট প্রয়োগ করেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি রশীদ আহমদ ও গুলজাল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজন পাইক, কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ সাইফুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক পদে রাজিবুল হাসান জুয়েল, দপ্তর সম্পাদক পদে মোঃ মাসুদ রানা ও ক্রীড়া সম্পাদক পদে আরাফাতুজ্জামান বাবু।

এছাড়া কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুবুর রহমান, সোনিয়া হাবিব লাবনী, ভবতোষ চৌধুরী নুপুর, মোজাম্মেল হোসেন সজল, তানজিল হাসান, মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও শেখ মোঃ রতন।

নির্বাচনী দায়িত্ব পালন করেন নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ, ফারহানা মির্জা ও মোঃ আরিফ উল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর