1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং

লাঞ্ছিত হিরো আলম হাসপাতালে

  • প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৩৯ বার পঠিত
ছবি-সংগৃহীত

দীপ্ত নিউজ ডেস্ক::

দুর্বৃত্তদের মারধরে আহত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে ভোটকেন্দ্রের বাইরে তার ওপর হামলার ঘটনা ঘটে।

হাসপাতালের কাস্টমার কেয়ার ইনচার্জ খুশবু বলেন, হিরো আলম আমাদের এখানে চিকিৎসা নিচ্ছেন জরুরি বিভাগ। তবে তিনি হাসপাতালে ভর্তি হননি। তার চিকিৎসা চলছে। এর বেশি আমাদের কাছে এই মুহূর্তে আর কোনো তথ্য নেই।

ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হিরো আলমের ওপর হামলার পর পুলিশ বাঁশি বাজিয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আমি সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকেল ৩টা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর