1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা পাইকগাছায় ব্র্যাক ডেইরির উদ্যোগে “নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আলোচিত নেছার হত্যা মামলায় ‎২ আসামির যাবজ্জীবন সাতক্ষীরায় দুধের ক্রিম উঠিয়ে পাম তেলের মিশ্রণে ফের প্রক্রিয়াজাত, ৬ মাসের কারাদন্ড সৈয়দপুর পৌরসভায় উন্নয়ন বিষয়ক দুই দিনের কর্মশালা শেষ ডুমুরিয়ায় বিভিন্ন নদ নদী খালজুড়ে কচুরিপানা, ভোগান্তিতে মৎস্যজীবী‌ ও কৃষক পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চিকিৎসাধীন রাজমিস্ত্রীর মৃত্যু

সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

  • প্রকাশিত : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৩০ জুন) বেলা ১১টার দিকে লঞ্চে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আজ বেলা ১১টায় সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার খবর পেয়েছি আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আমাদের পাঁচটি ইউনিট যায়। এরপর একে একে আরও ইউনিট যোগ দিয়ে এখন মোট ১৩টি ইউনিট কাজ করছে। লঞ্চের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।

নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় বলেন, লঞ্চটি চাঁদপুর ঘাটে সকাল থেকে ভিড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চটি যাত্রীশূন্য ছিল। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর