1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা! তদন্ত সম্পন্ন যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত সৈয়দপুরে জ্যেষ্ঠ আইনজীবী তুষার কান্তি  রায়ের পরলোকগমন তালা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস: ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা ও নতুন প্রকৌশলীকে বরণ হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য, শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও রদবদল, নতুন কিউএমজি শাহীনুল হক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পঠিত
protirokkha-ministri-15850

দীপ্ত নিউজ ডেস্ক ::


বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও এক দফা রদবদল করা হয়েছে। সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদে নতুন দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। অন্যদিকে, গত বছরের অক্টোবর থেকে কিউএমজি হিসেবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এর আগে এনডিসির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এর আগে সেনা সদরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং আর্মি হেডকোয়ার্টার্সের (এএইচকিউ) মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশনপ্রাপ্ত এ কর্মকর্তা চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন এবং সাভারের নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এনডিসির নতুন কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান বর্তমান পদে পদোন্নতির আগে স্বল্প সময়ের জন্য ডিজিএফআই-এর মহাপরিচালক ছিলেন। ২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশনপ্রাপ্ত এ কর্মকর্তা ইতিপূর্বে রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

একই আদেশে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এমআইএসটির নতুন কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি এত দিন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, টাঙ্গাইলের ঘাটাইলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগের লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান অবসরে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর